হালুয়াঘাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
হালুয়াঘাট সীমান্ত এলাকা গোবরাকুড়ায় বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তাইজুদ্দিন (২৮) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত তাইজুদ্দিন সীমান্তবর্তী ১১২৫ নম্বর পিলারের কাছে নদীতে ভেসে আসা কাঠ আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় নদী সাতরে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।
তাইজুদ্দিন পূর্ব গেবরাকুড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
