ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য শিগগিরই জেলায় জেলায় সাইবার ক্যাফে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দেশের সব জেলায় সাইবার ক্যাফে স্থাপন স্থাপন করতে যাচ্ছে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র একথা জানিয়েছে।
পরিকল্পিত এই এসএমই ওয়েব র্পোটাল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের প্রয়োজনীয় সব তথ্য পাবেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইউব মিয়া বিডিনিউজ২৪ডটকমকে জানান, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ--সুবিধা বাড়ানোর লক্ষ্যে আমরা এসএমই ওয়েব পোর্টাল তৈরির পরিকল্পনা করেছি।’
তিনি আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সম্পর্কে প্রকৃত চিত্র তুলে আনতে সারা দেশে ব্যাপক জরিপ চালানো হবে। ২০০৭ সালের মধ্যে এই জরিপের কাজ শেষ হবে।
