২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি জাসাসের সাধারণ সম্পাদককে শিবির ক্যাডারদের হত্যার হুমকি

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অমিতাভ নেওয়াজ বাপনকে শিবির ক্যাডাররা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

রবিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ¦বর্তী মেহের চন্ডীর একটি ব্যাবসায়ী মোবাইল (মোবাইল নং-০১৭১৩৭৬২১১৭) ফোন থেকে শিবির ক্যাডার পরিচয় দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। বলা হয় ‘তোর অবস্থা ছাত্রদলের আমানের মত হবে।’

এ ব্যাপারে বাপন জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারন ডায়েরি করবেন বলে জানান। ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অবহিত করেছেন। প্রক্টর ড. এনামুল হক বিষয়টি অবহিত আছেন বলে সাংবাদিকদের জানান।