২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ১জনকে আটক করে ৩ লাখ টাকা উদ্ধার

বাজার রোডে ছিনতাইকারীরা দিনের বেলায় আসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মারাত্মক আহত অবস্থায় আসলামকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তবে পথচারীরা ইদ্রিস আলী নামের এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছ থেকে  ৩ লাখ টাকাও  উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে মান্নান স্ট্রীলের মালিক আসলাম বাজার রোডের ন্যাশনাল ব্যাংকে ৬ লাখ ৬৭ হাজার টাকা জমা দিতে যাওয়ার সময় হর্টিকালচার সেন্টারের সামনে ৪ ছিনতাইকারী তার গতিরোধ করে। রামদা দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পথচারীদের ধাওয়ার মুখে সন্ত্রাসীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন ব্যাগ থেকে ৩ লাখ টাকা পড়ে যায়। সন্ত্রাসী ইদ্রিস আলী সেই টাকা তুলতে গেলে জনগণ তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই আ. আজিজ জানান, গ্রেফতারকৃত ইদ্রিস জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার  সহযোগীদের মধ্যে রয়েছে সহর আলী ও সাগর। তার কাছে একটি ডেগার পাওয়া গেছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।