শ্রমিক অপহরনের প্রতিবাদে ফরিদপুরে সড়ক অবরোধ
এক পরিবহন শ্রমিককে অপহরন করার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষুব্ধ শ্রমিকরা ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে । ফলে ঢাকা-বরিশাল-খুলনা -ফুরিদপুর রুটে যানবাহন চলাচল চার ঘন্টা বন্ধ ছিল।
এ সময় সড়কের উভয় দিকে কয়েক শ’ গাড়ি আটকা পড়ে। অবরোধ চলাকালে শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাড়ি আড়াআড়ি করে ফেলে রাখে। টায়ার জ্বালিয়েও সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব কমকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত শ্রমিক জামালের (২০) কোন সন্ধান পাওয়া যায়নি। শহরের বাসষ্ট্যান্ড থেকে বুধবার অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাকে অপহরন করে।
