টঙ্গীতে সন্ত্রাসী আনোয়ারের কনুই কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা
টঙ্গীর গাজীপুরায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা এরশাদ নগরের চিহ্নিত সন্ত্রাসী আনোয়ার ওরফে ছোলা আনোয়ারের (৩৫) ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।
গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত মান্নান গ্র“পের সঙ্গে জামাল গ্র“পের বিরোধ চলে আসছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে অপর সন্ত্রাসী কামরুল গ্র“পের সহযোগিতায় জামাল গ্র“পের একদল সন্ত্রাসী মান্নান গ্র“পের আনোয়ারকে এরশাদ নগর থেকে অপহরণ করে গাজীপুরায় একটি দেয়াল ঘেরা পরিত্যক্ত জমিতে নিয়ে ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়।
পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, একাধিক মামলার আসামি আনোয়ার সম্প্রতি জামিনে কারাগারে থেকে বের হয়ে আসে।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতের ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তিনি মন্তব্য করেন।
