২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বজ্রপাতে শিশুসহ নিহত ২

জেলার শ্রীবরদী উপজেলায় বুধবার দুপুরে বজ্রপাতে শিশুসহ দুইজন নিহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জেলার প্রায় সব এলাকায় বুধবার দুপুরে এক ঘণ্টা ধরে প্রচণ্ড ঝরো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে।

ওই সময় উপজেলার মাটিয়াকুড়া গ্রামের অধিবাসী মলা মিয়া (৩৫) ধান ক্ষেতে মাছ ধরছিল। বজ্রপাতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এরপর উপজেলার কুরুয়া কাজির পাড়ার সুন্দর আলীর বাড়িতে বজ্রপাত হলে তার শিশু কন্যা মারুফা (৩) প্রাণ হারায় এবং রোকেয়া বেগম (৫০) নামে একজন আহত হয়।