২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইফতারি বাজারে পুলিশের হামলা, গ্রেফতার ৮

সাভার বাজার বাসস্ট্যান্ডের  ইফতারী বাজারে মঙ্গলবার পুলিশ আকস্মিক হামলা চালিয়ে আট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার বাজার বাসস্ট্যান্ডের ইফতারী বাজারে মঙ্গলবার সন্ধ্যায় সাভার থানার এ এস আই তৌহিদুল ইসলাম আচমকা হামলা চালায়। পুলিশের আচমকা হামলায় ইফতারীর দোকানপাট ফেলে ব্যবসায়ীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। এ সময় বেশ কয়েকটি দোকানের ইফতারী পড়ে নষ্ট হয়ে যায়।

পরে পুলিশ আট ইফতারী ব্যবসায়ী নানু মিয়া (৩০), সুজন (২০), আলম (৩০), মোস্তাফা (৩৫), নাজমুল (৩০) সোলায়মান (৩০), সিদ্দিক (৪০)  ও ফরিদ (৩৫) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে এ এস আই তৌহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদ অভিযান চলছে। এসময় এদের গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেফতারকৃতরা জানান, পুলিশ তাদের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা চালায়।