অনলাইন ও মোবাইলে এখন রাবির ভর্তি তথ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ২০০৬ - ০৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি, ভর্তি পরীক্ষার ফরম, নম্বর বন্টন ও ফলাফলসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীদের তৈরি ওয়েবসাইট www.rubd.net--এ।
এছাড়া এর ওয়াপ সাইটের মাধ্যমে মোবাইল থেকেও এসব তথ্য পাওয়া যাবে। এজন্য মোবাইল থেকে www.wap.rubd.net সাইটে ভিজিট করতে হবে।
জানা যায়, এ ওয়েবসাইটটি গত তিন বছর ধরে নিয়মিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য সরবরাহ করছে। গতবছর থেকে এ ওয়েবসাইটে ডাটাবেজ সিস্টেমে ফলাফল প্রকাশ করছে এবং বাংলাদেশে প্রথমবারের মত ওয়াপ সাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করেছে।
