২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ডাকাতের হাতে নিহত ১, আহত ১০

সদর উপজেলার গড়েয়া-তেওয়ারিগাঁও গ্রামে রোববার রাতে ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ১০জন। একজনের অবস্থা গুরুতর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এলাকাবাসী জানান, রাত ২ টার দিকে কালো পোশাক পড়া ১৫/২০ জন সশস্ত্র ডাকাত দুটি মাইক্রোবাসে করে এসে তেওয়ারিগাঁও গ্রামের কাপড় ব্যবসায়ী মহিদুল ইসলাম বাবুলের বাড়ির সামনে নামে। এর পর মূল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে গৃহকর্ত্রীকে বেদম মারপিট করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সময় গৃহকর্তা মহিদুল বাড়িতে ছিলেন না।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদের বাধা দেয়। ডাকাতরা ৪ রাউন্ড গুলিসহ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সে সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মখসেদুল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রায় আধাঘন্টা ধরে গ্রামবাসী ও ডাকাতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ডাকাতদের এলোপাথারি গুলিতে মারাত্মক আহত তোয়াবুর রহমানকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।         

ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছে, এই সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে চালকসহ দুটি মাইক্রোবাস আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।