ঠাকুরগাও-এ মিশুক-টেম্পো সংঘর্ষে একজনের মৃত্যু
রুহিয়া সড়কের বকসের হাটে সোমবার সকালে একটি মিশুক ও একটি টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মিশুক চালক মফিজউদ্দিন মারা যান। আহত হন আরো একজন।
আহতের নাম মোহন চন্দ্র রায়। বাড়ি দৌলতপুর গ্রামে। আর নিহত মিশুক চালকের বাড়ি টোলর হাটে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
