২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করুন

পোশাক শিল্পের মালিক ও সরকার পক্ষকে শ্রমিক স্বার্থের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক শারমিন কবীর রোববার বলেন, মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কর্মজীবী নারীদের সংগঠন কর্মজীবী নারীর এক বিবৃতিতে রোববার তারা শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা ও তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা অবিলম্বে দেশের স্বার্থ রক্ষায় ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনারও আহ্বান জানান।