২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ১২ জন আজীবন নিষিদ্ধ

মধুর কেন্টিনে গত ১৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলণকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী নামধারী ১২ সন্ত্রাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে সমিতির জরুরী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমিতি আইনি লড়াই চালিয়ে যাবে। সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতিও আহবান জানানো হয়।

নিষিদ্ধ ঘোষিতরা হলো আলাউল ইসলাম সৈকত, আশরাফুর রহমান, সোহেল রানা টিপু, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, আবু আব্বাস ভূঁইয়া, মিজানুর রহমান, জিকো, টিটো, ফয়সাল, রাজীব এবং তারেক।