২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আদিবাসীদের ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব শুরু

বান্দরবান পার্বত্য জেলায় রোববার থেকে শুরু হয়েছে আদিবাসীদের ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব। অপর দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও ওয়াগ্যোয়াই বা প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠান পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ফানুস বাতি ওড়ানো, রথ যাত্রা, পিঠা তৈরি এবং ক্রীড়া প্রতিযোগিতা। এবারের ওয়াগ্যোয়াইয়ের প্রতিপাদ্য হচ্ছে ওয়াগ্যোয়াইয়ের ছন্দে জাগো প্রাণে স্পন্দন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আত্মাকে পবিত্র করার লক্ষ্যে বান্দরবানে আদিবাসী মারমা, তঞ্চঙ্গ্যা, চাকমা ও বড়–য়া সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা দীর্ঘ তিন মাস উপবাসের (ভাত, রুটি, মাছ খাওয়া থেকে বিরত) পর ওয়াগ্যোয়াই উৎসবের দিন খাওয়া স্পর্শ করে থাকে। 

এদিকে ওয়াগ্যোয়াই উৎসব উপলক্ষে বান্দরবানে সাত দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রোববার থেকে স্থানীয় পুরাতন রাজার মাঠে ওয়াগ্যোয়াই হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। ৪ অক্টোবর পযর্š— এই হ্যান্ডবল প্রতিযোগিতা চলবে। ৫ অক্টোবর পুরাতন রাজবাড়ী মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ৬ অক্টোবর হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।

৭ অক্টোবর আদিবাসী পল্ল¬ীগুলোতে চলবে পিঠা উৎসব। রাতভর উৎসবকালে আকাশে ওড়ানো হবে ফানুস বাতি। এছাড়া রাজ নৌকাকে ময়ূব সাজে সজ্জিত করে রথযাত্রা বের করা হবে। এই রথ নিয়ে বিভিন্ন বয়সীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবেন।

রথযাত্রার সময় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে রথে টাকা-পয়সা ও মোমবাতি দান করবেন। পরে শহরের উজানীপাড়ায় স্থানীয় শঙ্খ নদীতে রথ বিসর্জন দেওয়া হবে।

সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হবে ওয়াগ্যোয়াই উৎসব।