সুনীল ব্যানার্জীর প্রতি ডিইউজের শ্রদ্ধা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) রোববার ইউনয়ন অফিসে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সুনীল ব্যানার্জী স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে।
ডিইউজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চ্যার্টাজি, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নূরে জান্নাত আখতার সীমা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, কাজী রওনাক হোসেন, মৃণাল চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত সুনীল ব্যানার্জীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, তিনি একজন মেধাবী সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা জগত একজন দক্ষ কর্মী হারিয়েছে।
