২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ ও নারায়নগঞ্জে জেলা পরিষদ ও বিদ্যুত কার্যালয় ঘেরাও

নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রোববার ময়মনসিংহ ও নারায়নগঞ্জে জেলা পরিষদ ও বিদ্যুত কার্যালয় ঘেরাও করে স্থানীয় জনতা। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ময়মনসিংহ প্রতিনিধি জানান, বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে জেলার নাগরিক আন্দোলন কমিটির কর্মীরা। সে সময় পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। ঘেরাও কর্মসূচীতে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।

সমাবেশ শেষে জেলা প্রশাসক গোলাম মোস্তফার কাছে তিন দফা দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করেন নাগরিক আন্দোলন কমিটির নেতারা। দাবিগুলো হচ্ছে লোড শেডিং এর আগে মাইকিং করে জানানো, জেলার সবকয়টি উপজেলাকে জাতীয় গ্রীডের আওতায় নিয়ে আসা এবং ১৪০ মেগাওয়াটের বিদ্যুত স্টেশন স্থাপন।

নারায়নগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল¬া নাগরিক কমিটির উদ্যোগে হাজার হাজার লোক বেলা ১১ টার দিকে কিল¬ারপুল বিদ্যুত অফিস ঘেরাও করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। এতে আন্দোলনকারীরা পিছু হটে বিদ্যুত অফিসের বাইরে রাস্তায় অবস্থান নেয় এবং বিদ্যুতের দাবিতে ¯ে¬াগান দিতে থাকে। অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।