জয়পুরহাটে সন্ত্রাসী খুন, পৃথক হামলায় আহত ৩
শহরের পাঁচবিবি সড়কে পুলিশ ফাঁড়ির কাছে শনিবার রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মেহেরকে।
একই রাতে শহরের আরামনগর এলাকার গোলজার হোসেনের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে পরিবারের তিন সদস্যকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
