ভোলায় ছাত্রদল কর্মীদের পিটুনিতে আওয়ামী লীগ নেতা আহত
দৌলতখান উপজেলার বাংলাবাজারে আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন খানকে রোববার দুপুরে ছাত্রদল কর্মীরা লোহার রড দিয়ে পিটিয়ে দুহাত ভেঙ্গে দিয়েছে।
তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ কথা ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাংলাবাজার এলাকা অবরোধ ও দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। হামলাকারী ছাত্রদল নেতা ছোটনকে গ্রেফতারের চেষ্টা পুলিশ চালিয়ে যাচ্ছে।
