২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক জেএমবি এহসার সদস্য হানিফ বাবা ও ভাইসহ জেইসিতে

বাগেরহাট গোয়েন্দা পুলিশের হাতে আটক জেএমবি’র এহসার মো. হানিফ মুন্সী (২২) ওরফে আমরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ঢাকার জয়েন্ট ইন্টার্গেশন সেলে (জেইসি) পাঠানো হয়েছে। তার সাথে আটক ছোটভাই ইউনুস মুন্সী (২০) এবং তাদের বাবা মুন্সী ইদ্রিস বিন নূরুল ইসলামকেও (৬৫) একই সাথে  পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

২৭ জানুয়ারি থেকে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল।

বাগেরহাট গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের ঢাকায় জয়েন্ট ইন্টার্গেশন সেলে তিনদিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গত চার দিনের জিজ্ঞাসাবাদে হানিফ পুলিশকে জেএমবির সাংগঠনিক তৎপরতা, সংগঠনে তার অবস্থান এবং সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, শায়খ রহমান ও আতাউর রহমান সানিসহ জেএমবির শীর্ষ নেতাদের সাথে তার যোগাযোগ সম্পর্কে যে সব তথ্য দিয়েছে, তা জেইসিতে খতিয়ে দেখা হবে।

বাগেরহাট গোয়েন্দা পুলিশ ২৬ জানুয়ারি তাদের বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গ্রেপ্তার করে। হানিফ জিজ্ঞাসাবাদে তখন স্বীকার করে, ২০০২ সালে সে জামালপুর জেলার সরিষাবাড়ি ইউনিয়নের সান্তিয়া গ্রামে এহসার হওয়ার প্রশিক্ষণ পায়। সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই পরীক্ষা কৃতিত্বের সাথে শেষ করায় বাংলাভাই তার ভুয়সী প্রশংসা করেন। তাকে এহসার পদমর্যাদায় উন্নীত করা হয় এবং তার সাংগঠনিক নাম দেয়া হয় আমর।