চলচ্চিত্রে অশ্লীলতা রোধে সেন্সরশিপসহ সংসদে ২্টি বিল পাস
সেন্সরবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পর্নোছবি এবং অশালীন, কুরুচিপূর্ণ দৃশ্য ও কাটপিস প্রদর্শনের বিরুদ্ধে শাস্তি ও জরিমানা বৃদ্ধি করে ‘দি সেন্সরশিপ অব ফিল্মস (সংশোধন) বিল, ২০০৬’ শীর্ষক একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবার পাস করা এ সংশোধনীর মাধ্যমে দীর্ঘ ৫০ বছর আগে প্রণীত ‘দি সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩’ সংশোধন করা হলো।
এতে উল্লেখিত অভিযোগে অভিযুক্তরা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম আইনটি পাসের জন্যে একটি বিল সংসদে উত্থাপন করেন। পরে বিলটির বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস করা হয়।
বিল পাসের কারণ হিসেবে শামসুল ইসলাম বলেন, চলচ্চিত্রকে অশালীনতার কুপ্রভাব থেকে মুক্ত করতে বিলটি বলীষ্ঠ ভূমিকা রাখবে।
এর আগে ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুদের বয়স নির্ধারনে ‘দি কোর্ট অব ওয়ার্ডস (সংশোধন) বিল, ২০০৬’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি সংসদে সর্বসম্মতিক্রমে পাস করা হয়।
এ আইন অনুযায়ী শিশুদের ভিন্ন ভিন্ন বয়স নির্ধারনের পরিবর্তে ১৮ বছরের নিচে সকলেই শিশু বলে গণ্য হবে।
