২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও অগ্নিকাণ্ডে ২ শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে পৃথক দুটি দুর্ঘটনায় দু’জন নিহত এবং একজন আহত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অগ্নিকাণ্ডে মঙ্গলবার এই হতাহতের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে বাগেরহাট শহরের দশানী এলাকায় মো. সরোয়ার হোসেন ওরফে সরো নায়েবের বাড়ির ছাদে লোহার রড স্থাপনকালে রড রাস্তার বৈদ্যুতিক তার স্পর্শ করলে কর্মরত দুই নির্মাণ শ্রমিক লিটন ও মন্টু ফকির আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হয়। পরে  লিটন শেখের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লিটন দশানী এলাকার আলিমুজ্জামান শেখ ও মন্টু ফকির শহরের সরুই এলাকার সুলতান ফকিরের পুত্র।

এদিকে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট-বাহিরদিয়া গ্রামে মঙ্গলবার ভোরে   নিজের মুদি দোকানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল শেখ (১৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

নিহত রুবেল ওই গ্রামের অজিজুল শেখ এর পুত্র। অগ্নিকাণ্ডে দোকানসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালমাল পুড়ে গেছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ জানান, জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিহতের পরিবার ধারণা করছে। তবে এলাকাবাসীদের কেউ কেউ বলছেন, শত্র“তামূলকভাবে দোকানে আগুন ধড়িয়ে রুবেলকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।