২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাসাবো থেকে বোমা উদ্ধার

নগরীর সবুজবাগ থানার বাসাবো কলোনী থেকে সোমবার একটি বোমা উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, সবুজবাগ থানার বাসাবোর ওয়াহাব কেলোনী থেকে সকালে বোমাটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন এ-টি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে।

পরবর্তীতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বোমাটি সেখান থেকে নিয়ে যায়।