পটুয়াখালীতে অস্ত্র মামলায় ১ জনের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে মো. ওয়াসিম (২২) ওরফে অসিম ডাকাত নামে একজনকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পটুয়াখালীর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ মো. মজনুল আহসান সোমবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১১ মে বাউফল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই দিন ওয়াসিমের গ্রামের বাড়ি বাউফল উপজেলার পশ্চিম ভরিপাশা থেকে একটি কাটা বন্দুক, পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, চার রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং একটি খেলনা পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
সাজাপ্রাপ্ত ওয়াসিম ডাকাত সর্দার সালামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
