২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ড কর্তৃক বিদেশি মদ উদ্ধার

কোস্ট গার্ডের নিরাপত্তা কর্মীরা শনিবার রাতে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছ থেকে প্রচুর পরিমানে বিদেশি মদসহ একটি ট্রলার আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

গোপন সংবাদের ভিত্তিতে, পূর্বাঞ্চলীয় কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং ট্রলারটিকে ধাওয়া করে। কিন্তু ট্রলারের আরোহীরা ট্রলারটি ফেলে গভীর সাগরে পালিয়ে যায়।

তল্লাশির পর কোস্ট গার্ড মায়ানমারে প্রস্তুতকৃত ১৪২ কার্টুন বিদেশি মদ উদ্ধার করে।

প্রায় এক কোটি টাকার মূল্যমানের উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।