২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা দূতাবাসে শ্রমিকের মৃত্যু: দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের

 নগরীর বারিধারায় একদল চীনা নাগরিকের হাতে বাংলাদেশী একজন শ্রমিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা দায়ের করলেও এখন মামলা তুলে নেয়ার জন্যে ওই পরিবারের প্রতি চাপ প্রয়োগ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহতের ভাই বলেন, নূর নবীর (২২) হত্যার পর  তার বড় ভাই গুলশান থানায় চীনা দূতাবাসের কর্মচারিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নূর নবীর গ্রামের বাড়ি ভোলা জেলার বালিয়া গ্রামে।

ভোলার একজন ব্যবসায়ী সাকিল আহমেদ মহসীনের উদ্ধৃতি দিয়ে জানান, চীনা দূতাবাসের দোভাষী ইস্রাফিল নিহত নূর নবীর পরিবারকে মামলা তুলে নেয়ার জন্যে চাপ প্রয়োগ করছে।

তিনি বলেন, ইস্রাফিল মহসীনকে একলাখ টাকা দেয়ার প্রস্তাব করে এবং মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছে।

একটি সূত্র জানায়, চীনা দূতাবাসে শনিবার রংয়ের কাজ করার সময় নূর নবীর রংয়ের পাত্র থেকে এক ফোটা রং একজন চীনা নাগরিকের গায়ে পড়ে।

এতে ওই চীনা নাগরিক ক্ষিপ্ত হয়ে নূর নবীকে মারধোর করে। এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় তাকে মেঝেতে ফেলে রাখা হয়।

গুরুতর অহতাবস্থায় নূরনবীকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।