২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপি ও সরকারের যৌথ মিশন চট্রগ্রামের বিপুল উন্নয়ন সম্ভবনা খুঁজে পেয়েছে

সরকার ও ইউএনডিপি পরিচালিত একটি যৌথ মিশন চট্রগ্রামের বিশাল উন্নয়ন সম্ভবনা ও জনগণের জন্য নতুন অর্থনৈতিক ক্ষেত্র খুঁজে পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

‘চট্রগ্রামের উন্নয়ন সম্ভবনাকে পৃষ্ঠপোষকতা’ শীর্ষক এই যৌথ মিশন ২০০৫ সালের নভেস্বর-ডিসেম্বর সময়কালে পরিচালিত হয়।

মিশনটির অনুসন্ধান শেষে বলা হয়, চট্রগ্রামের বিশাল উন্নয়ন সম্ভবনা রয়েছে এবং এই সম্ভাবনা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে তা শুধুমাত্র চট্রগ্রামের জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য অফুরন্ত অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয় অপরাধের হার বিচারে চট্রগাম সারা দেশের মধ্যে নিরাপদতম স্থান।

এছাড়া চট্রগ্রামের অধিবাসীদের জাতিগত, ভাষাগত ও সংস্কৃতিক পার্থক্য পশ্চাতপদতার চিহ্ন নয়, বরং এটা সমগ্র দেশের তুলনায় সমৃদ্ধতর সংস্কৃতিক বৈচিত্রেরই পরিচায়ক।

প্র্রতিবেদনে বলা হয় বিভিন্ন প্রকার ফল যেমন কলা, আনারস ও পেঁপে এবং অর্থনৈতিক ফসল যেমন আদা ও মৌসুমী তামাক উৎপাদনের জন্য চট্রগ্রাম দেশের বৃহত্তম অঞ্চল।

প্রতিবেদনে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুবকদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যাবস্থা, ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিনিয়োগ, বিনিয়োগ সুবিধাদির উপর আলোকপাত, কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন এবং সংস্কৃতিক বৈচিত্রতা ভিত্তিক পর্যটন শিল্প স্থাপনসহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়।

এখানে মধু উৎপাদন, কাঠ ও আসবাবপ্রত্র তৈরীর মত অর্থনৈতিক সম্ভনাময় আকর্ষণীয় ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‘চট্রগ্রাম আঞ্চলিক বেরসকারি বিনিয়োগ উৎসাহিতকরণ কেন্দ্র’ স্থাপন এবং প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ণসহ ট্যাক্স হলিডের মত বিভিন্ন সুবিধা প্রদান করে বিণিয়োগকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সড়ক ও টেলিযোগাযোগ ব্যাবস্থাসহ এই অঞ্চলের অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রয়োজনও রয়েছে।

সূত্র জানায়, কার্যকর পরিকল্পনা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউএনডিপি ২০০৬ সালের প্রথম ছয় মাসের মধ্যে এই মিশনের সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমে চট্রগ্রামের ব্যাক্তি খাত উন্নয়নে সহযোগিতা করবে।

মাঠ পর্যায়ের পরিদর্শনকালে মিশনটি দেখতে পায়, সমগ্র দেশের তুলনায় চট্রগ্রামে বিপুল পরিমান সম্পদ রয়েছে।