চট্টগ্রাম বিভাগীয় জেএমবি কমান্ডার মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গ্রেপ্তারকৃত চট্টগ্রাম বিভাগীয় জেএমবি’র কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ রোববার মেট্রোপলিটন মেজিস্ট্র্যাট আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তি দিয়েছে।
মেট্রোপলিটন মেজিষ্ট্রেট মাকসুদুর রহমান খুলশি থানায় বেলা ৩টায় এক ঘন্টারও বেশি সময় ধরে জঙ্গি মোহাম্মদের জবানবন্দি নিলে সে ১৭ আগষ্ট দেশব্যাপি সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
মোহাম্মদ তার স্বীকারোক্তিতে জানায়, সিরিজ বোমা বিস্ফোরণের দিন সে চট্টগ্রামের ইন চার্জ এর দায়িত্ব পালন করে এবং তার নির্দেশে জেলার ১৮টি স্থানে বোমার সরঞ্জমাদি বহন করা হয়।
এর আগে গ্রেপ্তারকৃত দুই জেএমবি প্রধান- চট্টগ্রাম জঙ্গি কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ এবং তার সেকেন্ড ইন কমান্ড নাইমুজ্জামান শুক্রবার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
