২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নবীনগর-কালিয়াকৈরের সড়কে সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহত আব্দুস সাত্তার পিরোজপুরের নজিরপুর থানার কলধনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে বিকাল সোয়া ৩টার দিকে নবীনগরগামী ঝিলমিল পরিবহনের একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।

বিক্ষুব্ধ জনতা সাথে সাথে ঘাতক বাসটিকে আটকালেও চালক পালিয়ে যায়।