কক্সবাজারের চকরিয়ায় বিষাক্ত রস খেয়ে ১০ জন হাসপাতালে
কক্সবাজারের চকরিয়ায় বিষাক্ত খেজুরের রস খেয়ে শিশু ও মহিলাসহ ১০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্টদের ধারণা, গাছেই খেজুরের রস সংগ্রহকালে কেউ তাতে বিষ মিশিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা গ্রামের সিরাজুল হকের বাড়ির খেজুর গাছ থেকে ওই রস সংগ্রহ করা হয়েছিলো। পরে তা কাঁচা অবস্থায় বাড়ির সকলেই পান করে।
এর কিছুক্ষণ পরেই দুই মেহমানসহ পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ে। শনিবার সন্ধ্যার এ ঘটনার পর অসুস্থদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থরা হচ্ছে - সিরাজুল হক (৪৫), তার ছেলে আবদুল্লাহ (২৩০, নুর হাসান (১৮), হাসনাত (৭), আয়েশা (৯), হাফসা (৫), নাঈমা (২), কাওসার আকতার (১৮) এবং মেহমান জান্নাতুল ফেরদৌস (২৩) ও তাহমিনা (১৪)।
