পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত
পাবনা-ঈশ্বরদী মহাসড়কে আরামবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা-ঈশ্বরদী মহাসড়কে শনিবার রাতে শাহদিনের মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের মধ্যে স্বাধীন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ভাইকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
