প্রথম আলো সম্পাদকের মায়ের মৃত্যুতে শেখ হাসিনা, জলিলের শোক
দেশের জনপ্রিয় বাংলা দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের মাতা লুৎফুন্নেসার মৃত্যুতে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও আব্দুল জলিল মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে লুৎফুন্নেসা শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
