যশোরে হুইপ আশরাফের প্রটেকশন পুলিশ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত
জাতীয় সংসদের হুইপ আশরাফ হোসেনর নিরাপত্তারক্ষী পুলিশ ভ্যানের চাপায় শনিবার যশোরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহতের নাম কেসমত আলী। তিনি পেশায় একজন পাপড় বিক্রেতা।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় শনিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে হুইপ আশরাফের গাড়ি বহর খুলনা থেকে যশোরের দিকে আসছিল। বৃদ্ধ কেসমত আলী প্রেমবাগ এলাকায় রাস্তার পাশে বসে পাঁপড় বিক্রিকালে হুইপের নিরাপত্তারক্ষী পুলিশ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দূর্ঘটনার ব্যাপারে যশোর পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
