২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে

 আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার পবিত্র হজের পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ও তাবলীগ জামাতের বার্ষিক সম্মিলন রাজধানী ঢাকার অদূরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৪১তম বিশ্ব ইজতেমা শেষ হতে যাচ্ছে। প্রায় ২২ হাজার নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ও অপর ৭

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

০টি দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় যোগদান করেছেন।

তুরাগ নদীর তীর ‘আল্লাহ আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। এবারের বিশ্ব ইজতেমায় ২০ লাখ লোকের সমাবেশ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ভারতের দিল্লি থেকে আসা আহমেদ লার্ট, মোহাম্মদ সাদ ও জোবায়ের হোসেন, পাকিস্তান থেকে আসা শামীম আহমেদের মত ইসলামী পন্ডিতরা ইজতেমায় ধর্মীয় বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ইসলামী পন্ডিত এম ওমর ফারুক ও জোবায়ের হোসেন ইসলামী পন্ডিতদের দেওয়া বক্তব্য অনুবাদ করে আগত মুসল্লীদের শুনিয়েছেন।

পন্ডিতদের বক্তব্য ইংরেজি, আরবি, তুর্কি, ফার্সি, থাই, তামির, মালয়সহ ১০টি ভাষায় অনুবাদ করে মুসল্লীদের শোনানো হয়।

ইজতেমায় ৩৩৩ জন বিদেশী মুসল্লী অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাত রোববার ১১টায় শুরু হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা আখেরি মোনাজাতে অংশ নেবেন।

ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার যৌতুকমুক্ত বিবাহ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কমপক্ষে ১৫০টি বিবাহ অনুষ্ঠিত হয়।

এদিকে ইজতেমায় অংশগ্রহণকালে মৃত্যু হওয়া কমপক্ষে ১০ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার পটভূমিতে জঙ্গিদের যে কোন নাশকতামূলক তৎপরতা ব্যাহত করতে ইজতেমাস্থল ও তার আশেপাশের এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ রাইফেলস (বিডিআর), আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আনসারসহ ২২ হাজার নিরাপত্তা কর্মীকে নিয়ে গড়া বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েনের মাধ্যমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দুই কিলোমিটারের বেশি এলাকায় তাবু টানানো হয়েছে। মুসল্লীদের জন্য ক্ষণস্থায়ী পায়খানা ও গোসলখানা স্থাপন করা হয়েছে এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লীদের নিরাপত্তার জন্যে কমপক্ষে ৪৮টি সিসিটিভি বলে সর্বাধিক পরিচিত ক্লোজ সার্কিট ক্যামেরা ইজতেমার প্রধান প্রবেশ পথসহ ১৮টি প্রবেশ পথে স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানের বিশেষভাবে গুরুত্বপূর্ণ এমন কয়েকটি স্থানে ১৪টি অতিরিক্ত ক্যামেরা বসানো হয়েছে। ময়দানের আশেপাশে আটটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

এই প্রথমবারের মত ইজতেমাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।