২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুত্রের হাতে পিতা খুন

সিরাজঞ্জের কাজীপুর উপজেলায় শুক্রবার দুই ভাই তাদের পিতাকে খুন করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মৃতের নাম ইসহাক আকন্দ বলে জানা গেছে।

শুক্রবার বিকালে জমি নিয়ে দুই সৎ ভাই আলতাফ ও মান্নানের মধ্যকার বিরোধ থামাতে গেলে ইসহাকের দুই ছেলে তাকে নির্মমভাবে প্রহার করে বলে সূত্র জানায়।

মারাত্মক আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটে। শনিবার সকালে পুলিশ লাশ মর্গে প্রেরণ করে।