২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গিতে মাছ ব্যবসায়ী খুন

টঙ্গির এরশাদনগরে চাঁদাবাজরা এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ব্যবসায়ীর নাম মোকছেদ আলী সেন্টু (২৫)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 12:12 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহতের পরিবারের সদস্যরা জানায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে চাঁদাবাজ রুবেল তার ৮-১০ জন সহযোগী নিয়ে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সেন্টুকে এরশাদনগরে তার বাড়ির পাশে এলোপাথাড়ি কোপায়।

আশঙ্কজনক অবস্থায় সেন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।