২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা - আরিচা মহাসড়কে নৈশকোচে ডাকাতি, ৩ জন আহত

ঢাকা - আরিচা মহাসড়কে নৈশকোচে শুক্রবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশি ডাকাতদের এলোপাতাড়ী ছুড়িকাঘাতে চালকসহ তিন জনযাত্রী আহত হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ জানায়, আহতরা হচ্ছে-বাসচালক বাচ্চু, যাত্রী সাইফুল ইসলাম ও তার স্ত্রী কেয়া।

যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী আনন্দ পরিবহনের একটি নৈশকোচ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তরা সেতু পার হওয়ার পরপরই যাত্রীবেশী সাত - আটজন সশস্ত্র ডাকাত বাস চালক বাচ্চু মিয়াকে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

এরপর ডাকাতরা বাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়।

ডাকাতি শেষে শিবালয় থানার মুসুরিয়া এলাকায় এসে ডাকাতরা বাস থেকে নেমে পালায়।

এ ব্যাপারে  শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।