মানিকগঞ্জে স্বামীর হাতে গৃহবধূ খুন
মানিকগঞ্জ পৌর এলাকার সুরুন্তি গ্রামে বুধবার রাতে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী নিলা আক্তার (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার উচুঁটিয়া গ্রামের কাজী মুদিনের মেয়ে নিলার সাথে কয়েক বছর আগে সুরুন্তি গ্রামের জহর আলীর ছেলে আরিফের বিয়ে হয়। তাদের সোহাগ নামের তিন বছরের একটি ছেলে থাকওে আরিফ গ্রামের অপর একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় আরিফ নিলাকে শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গ্রামবাসী প্রায় দুই কিঃমিঃ দুর থেকে আরিফকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়।
