কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে
কঠোর নিরাপত্তার মধ্যে টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। এটি বাংলাদেশে এ ধরনের ৪১তম জমায়েত।
শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থল তুরাগ তীরে হাজির হয়েছেন।
সম্প্রতি দেশব্যাপী বোমা হামলার প্রেক্ষাপটে সরকার ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমাস্থলের চারপাশে ২২ হাজারের বেশি র্যাব, বিডিআর, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
