২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ব্রিটিশ কাউন্সিল ইয়াং লার্নাস সেন্টারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী

 ‘বিট্রিশ কাউন্সিল ইয়াং লানার্স সেন্টার’ শনিবার এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। বিট্রিশ কাউন্সিল প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানমালার সূচনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এ উপলক্ষে মিনা বাজারে অভিনয়, গল্প বলা পর্ব, যেমন খুশি তেমন সাজো, ম্যাজিক প্রদর্শণ ও নৃত্য প্রদর্শণসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বিট্রিশ কাউন্সিলের সকল সদস্যের জন্য অনুষ্ঠান উন্মুক্ত থাকবে।

দি ইয়াং লার্নাস সেন্টার ৪-১৫ বছর বয়সি শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনমূলক কাজ করে।

এটা বিট্রিশ কাউন্সিল লাইব্রেরির একটি অংশ এবং এখানে শিশুদের জন্য বই পড়া, ভিডিও গেম খেলা, টেলিভিশন দেখার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সম্মন্ধে সাম্যক ধারনা অর্জন ও সর্বোপরি ইংরেজি শিক্ষা কর্মসূচি সুবিধা দেওয়া হয়।

ইয়াং লার্নাস সেন্টার তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক ও গল্পবলা পর্বসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

এ সময়ে সেন্টারের সদস্যরা বই ও ভিডিও সিডি ধার নিয়ে নিজ গৃহে উপভোগ করতে পারবে।