২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাস দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৫০

আশুলিয়ায় বৃহস্পতিবার দুপুরে দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভতি করা হয়েছে।

টাঙ্গাইল থেকে টঙ্গিতে বিশ্ব ইজতেমাগামী বিনিময় পরিবহনের চালক আজিজুর রহমান (৬০) নিহত হন। নিহত অপর তিনজনের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে মোহর আলী (৭০), আব্দুল মতিন (৪০), মইনাল হোসেন (৪০), গোলাম রাসেল (৪৫), শফিক (৩৫), ইয়াকুব আলী (৪০) এবং রায়হানকে (৪০) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়া থানার তুরাগ এলাকায় বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই চার ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনার কারণে ঢাকা আশুলিয়া সড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

দুর্ঘটনা কবলিত দুটি বাসই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।