শেরপুরে এক আদিবাসী যুবককে জবাই করে হত্যা
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কান্দুলি গ্রামে দুর্বৃত্তরা এক আদিবাসী যুবককে জবাই করে হত্যা করেছে।
পুলিশ জানায়, কান্দুলি গ্রামের সাধু কোচের ছেলে কাঠমিস্ত্রি নরেন কোচ (৩৫) ভটপুর বাজার থেকে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে।
বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পূর্বশত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে বলে পুলিশের ধারণা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
