২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বৃষ্টির পানির ২০টি সংরক্ষণ পাত্র দিয়েছে জাপান

জাপান সরকারের আর্থিক সহায়তায় জাপানি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন জাপান’ নেত্রকোণা জেলার কলমাকান্দায় নিরাপদ পানি সরবরাহের উদ্দেশ্যে বৃষ্টির পানির ২০টি সংরক্ষণ পাত্র হস্তান্তর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, এই ২০টি পাত্রে বর্ষার সময় বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে এবং তা শুষ্ক মৌসুমে ছয় মাসের জন্যে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির চাহিদা মেটাবে।

জাপান সরকার গত মার্চে এ প্রকল্পের জন্যে প্রায় ৫৩ লাখ টাকা বরাদ্দ করে। এ অর্থ দিয়ে ওয়ার্ল্ড ভিশন জাপান ২০টি পানি সংরক্ষণ পাত্র নির্মাণ করে।

ওয়ার্ল্ড ভিশন জাপান নিরাপদ পানি ব্যবহারের জন্যে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম গ্রহণ করছে।  

এসব কার্যক্রমের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহারকারীরা পানি সংরক্ষণের নিয়ম--কানুন জানার পাশাপাশি সমাজের অন্যান্যদেরও উদ্ধুদ্ধ করছে। ওয়ার্ল্ড ভিশন জাপান এ কার্যক্রম ছাড়াও কলমাকান্দায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে।