২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের সিংরোড সীমান্ত থেকে বুধবার এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার জেলার সদর উপজেলার চাকলাহাট ইউপি’র সিংরোড সীমান্ত এলাকায় আজিজার রহমান (৩৫) নামের ওই যুবক ঘোরাফেরা করছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তার বাড়ি ওই এলাকার ব্রাহ্মণীপাড়া গ্রামে। সে মানসিক রোগী বলে বিডিআর জানিয়েছে।

স্থানীয় জয়ধরভাঙ্গা বিওপি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে ফিরিয়ে আনতে চছপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়েছে।

বিডিনিউজ/প্রতিনিধি/এসএ/১৭৩২ঘ.