২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ক্রিয়েটিভ প্যাকেজিং ফ্যক্টরিতে অগ্নিকাণ্ড

সাভার পৌর এলাকার গেন্ডা এলাকার ভবানীপুরস্থ ক্রিয়েটিভ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

কারখানার শ্রমিকরা জানান, ফ্যাক্টরিতে কাজ চলার সময় রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক বাল্ব এর তাপে পরিত্যক্ত কাগজে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।