২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ এইচআইভি সংক্রমনের ক্ষেত্রে নাজুক পরিস্থিতিতে রয়েছে

রাজধানীতে একটি কর্মশালায় মঙ্গলবার বক্তারা বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের জনগণ এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে নাজুক পরিস্থিতিতে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

“বাংলাদেশের বেশির ভাগ মানুষ এই রোগ সম্পর্কে অসচেতন এবং জনগন যখন দেশের বাইরে যাতায়াত করে তখন যে নিয়োমিত মেডিক্যাল চেকআপ করানো দরকার সেগুলো তারা করেনা, ঢাকায় আয়োজিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ কথা বলেন।

ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ‘স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি/এইডস সংক্রমন রোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ম্যান্যুয়াল’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়া, ইউনেস্কোর ব্যাংকক কার্যালয়ে নিয়োজিত ড. অরুন মল্লিক, ইউনেসকো ঢাকা কার্যালয়ের মাহফুজা রহমান, এইচআইভি/এইডস বিশেষজ্ঞ ড. হালিদা হানম খন্দকার এবং ইউনেসকো বাংলাদেশ ন্যাশনাল কমিশনের সচিব আনম বজলুর রহমান কর্মশালায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণকে এই মরন ব্যাধি সম্পর্কে সচেতন করতে শিক্ষক, সংবাদপত্রসহ প্রচার মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউনেস্কোর ব্যাংকক এবং ঢাকা অফিসের প্রতিনিধি দল, এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজ কর্মশালায় অংশগ্রহণ করে।