২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ.লীগের সহসভাপতিকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ সভাপতি সাইফুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাইফুল ইসলাম বাড়ি যাবার পথে রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকার সময় একদল সন্ত্রাসী পরপর দুটি বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। পরে খুব কাছ থেকে সন্ত্রাসীরা তার মাথায় একটি গুলি করে এবং এরপর বেশ কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে নির্বিঘেœ চলে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় জেলা আ.লীগের সভাপতি ও উল্লাপাড়া উপজেলার সাবেক সাংসদ আব্দুল লতিফ মির্জা বিএনপি’কে দায়ী করেছে।

চেয়ারম্যানের হত্যার সংবাদ সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে।