চাঁপাইনবাবগঞ্জে জনতার ওপর পুলিশের গুলি: ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জে সোমবার বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় সরকার তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার জানানো হয়, এ কমিটির আহ্বায়ক- অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ মহসীন। এর অপর দু’জন সদস্য- রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক।
কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।
