২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জের জিয়া সারখানা বন্ধ থাকায় কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৩ জেলায় ইউরিয়া সারেরর মূল্য বৃদ্ধি

ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলায় ইউরিয়া সারের দাম বস্তাপ্রতি ২০/৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। গুদামে মজুদ থাকা সত্ত্বেও খুচরা বিক্রেতা ও কৃষকদের কাছে প্রয়োজন মতো সার বিক্রি না করার কথা অভিযোগ করেছেন কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কিশোরগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রতিবস্তা ইউরিয়া সারের খুচরা মূল্য ২৯০ টাকায় বিক্রির বিধান থাকলেও, বর্তমানে ডিলাররা তা ৩২০/৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে তিন জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে এরচেয়েও অধিক বেশিদামে বিক্রি হচ্ছে বলে সূত্র জানায়। এলাকার খুচরা বিক্রেতা ও কৃষকরা জানান, ডিলারদের কাছে সার চাইলে উচ্চমূল্য হাঁকছে। কখনও কখনও সার নেই বলে বিদায় করে দিচ্ছে তারা।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন অনিশ্চিত হয়ে পড়ায় কারখানার কমান্ড এরিয়াভূক্ত বি-বাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা-এ তিন জেলার ডিলারদের মধ্যে অনেক চলতি মাসের বরাদ্দ পায়নি। সামনের মাসের বরাদ্দ নিয়েও অনিশ্চয়তায় আছেন ডিলাররা। ফলে সার সংকট নিশ্চিত জেনেই কডিলাররা ইউরিয়া সারের মূল্য বাড়িয়ে দিয়েছেন এবং আরও বেশি মুনাফার আাশায় বর্তমানে বিক্রি না করে মজুদ করছেন অনেকে। তবে সারের মূল্য বৃদ্ধির কথা অস্বীকার করে কিশোরগঞ্জ ফার্টিলাইজার এসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, ডিলাররা সময় মতো বরাদ্দ পাচ্ছেননা জিয়া সারকারখানা বন্ধ থাকায়।

এদিকে সারের বাজারে শুধুমাত্র ইউরিয়ায় দামই বাড়েনি, বেড়েছে অন্যান্য সারের দামও। মঙ্গলবার টিএসপি বাংলা-১০২৫, টিএসপি তিউনিসিয়া-৭৩০, টিএমপি-৬২৫, মিশ্র বেঙ্গল-৬২৫, সোনালী-৬৪৫ ও আফতাব-৭৩০ টাকায় বিক্রি হয়েছে। তাছাড়া আমেরিকান টিএসপি মার্কেট আউট অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আশুগঞ্জ জিয়া সারকারখানা ঝুঁকিপূর্ণ অবস্থায় চালু করার পর গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে টিউব বিস্ফোরণ ঘটায় পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ১০ জানুয়ারি একই ভাবে তড়িঘড়ি করে ইউরিয়া উৎপাদনে যেতে গিয়ে প্ল্যান্টের সাতটি প্রাইমারি রিফরমার বিস্ফোকরণ ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক প্রকৌশলী জানান, সহসা কারখানার উৎপাদন চালু সম্ভব নয়। বিষয়টি আঁচ করে কারখানা কর্তৃপক্ষ এর কমান্ড এরিয়াভূক্ত পাঁচ জেলার মধ্যে কুমিল্লা ও চাঁদপুরকে এরই মধ্যে চট্টগ্রাম সারকাখানার অধীনের স্থানান্তর করেছেন। বর্তমানের পরিমান শুন্যের কোঠায় নেমে আসায় এর বাকী কমান্ড এরিয়াভূক্ত বি-বাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় ভয়াবহ সার সংকট দেখা দিতে পারে।