চট্টগ্রামে আগুনে পুড়ে স্কুল ছাত্র নিহত
চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার ভাটিয়ারি এলাকায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় ১০টি বাড়ি ভস্মিভূত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতের নাম সঞ্জীব জালদাস (১২)। সে গাবতলি গ্রামের প্রাণহরি জালদাসের ছেলে।
জানা যায়, সোমবার রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সঞ্জীব বাড়িতে ঘুমিয়েছিল।
আত্মীয় স্বজনরা তাকে বের করে আনতে পারেনি।
অগ্নিকাণ্ডে ১০টি বাড়ির প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ফলে, ১০টি পরিবারের প্রায় একশ’ মানুষ এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগান লাগার খবর শুনেও ফায়ার সার্ভিসের গাড়ি এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে।
