২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২

রাজধানীর বিজয় সরণীতে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি চালিত আটো রিকশাকে ধাক্কা দিলে মহিলাসহ দুজন নিহত এবং অপর দুজন তরুণী আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহতরা হচ্ছে - ফেরদৌসি বেগম (৩৫) ও মজিব (৭০)। নিহত ফেরদৌসি আমেরিকা প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। নিহত মজিব ফেরদৌসির ভাবীর বাবা।  সে মিরপুরের লালকুটি কলোনীর বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ফেরদৌসি বেগমের দুই মেয়ে হাজেরা (১৭) এবং খোদেজাকে (১০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেরদৌসি তার দুই কন্যাসহ ভোর ৬টার সময় মার্কিন দূতাবাসে ভিসার জন্য যাওয়ার সময় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে।